• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ রাত ১১:৩৭:১২ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

বিমানমন্ত্রী

আফরোজা খানম রিতার মায়ের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

১৪ মার্চ ২০২৬ রাত ০৯:২৭:৫০

আফরোজা খানম রিতার মায়ের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

মানিকগঞ্জ প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন, পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ শনিবার মানিকগঞ্জ পৌর এলাকার বনগ্রাম জামে মসজিদে এ দোয়া মাহফিল ও মুসল্লিদের মাঝে ইফতার বিতরণের আয়োজন করেন বিএনপি নেতা মাওলানা হারুনুর রশিদ রাহমানী।

Ad
Ad

তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সৌদি আরবস্থ মানিকগঞ্জ জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির সভাপতি।

Ad

মাওলানা হারুনুর রশিদ রাহমানী মুসল্লিদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, পবিত্র রমজান মাসে মুসল্লিদের সঙ্গে ইফতার ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ রয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পবিত্র রমজান শুরু হওয়ার পর থেকেই জেলার বিভিন্ন এলাকার মসজিদে তার অর্থায়নে মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো মসজিদে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

এ সময় স্থানীয় মুসল্লি ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us