রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে চাঁদা না দেওয়ায় আল-আমীন (৩৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে মারধর ও হাত কেটে নেয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাওদুদ সিকদার ওরফে মনু সিকদারের বিরুদ্ধে।
এ ঘটনায় রোববার রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আল-আমীন।


আল-আমীন উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও নৈকাঠী এলাকার মোকসেদ আলী হাওলাদারের ছেলে। তিনি নৈকাঠি বাজারে কাঁচামালের (সবজি ও তরকারি) ব্যাবসা করে।

সংবাদ সম্মেলনে আল-আমীন অভিযোগ করে জানায়, আনুমানিক পাঁচ মাস আগে মাওদুদ সিকদার আমাকে নৈকাঠি বাজারের হিন্দুপাড়ার রাস্তায় ডেকে নিয়ে বলে আমাকে বিশ হাজার টাকা দিবি, আমার টাকা লাগবে। বাজারে ব্যাবসা করতে হলে আমাকে টাকা দিতে হবে। আমি নিরুপায় হয়ে তাকে দশ হাজার টাকা দেই। টাকা পেয়ে কিছু দিন থেমে থাকলেও গত ৩ মার্চ সন্ধ্যায় আমার কাছে পুনরায় দশ হাজার টাকা দাবি করে মাওদুদ সিকদার। টাকা দিতে পারব’না বলে জানালে মাওদুদ সিকদার আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়।
৪ মার্চ বেলা সাড়ে ১১টায় মাওদুদ সিকদার বাজারে এসে আমাকে বেধরক মারধর করে এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমি ও আমার ভাই শহিদুলের ওপর দলবল নিয়ে হামলা চালায়। এ সময় কোনোমতে প্রাণে বেঁচে গেলেও আবার দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে মাওদুদ সিকদার আমাদের বাড়ীতে গিয়ে আমাদের না পেয়ে হাত কেটে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়। ইতিপূর্বে মাওদুদ সিকদার ও তার বাহিনী অনেক মানুষের নিকট থেকে চাঁদা আদায় করলেও তাদের ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারছে না।
এ বিষয়ে রাজাপুর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আল-আমীন।
অন্যদিকে, এ বিষয়ে জানার জন্য মাওদুদ সিকদারকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available