• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৫০:৪২ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

রাতে যশোরের বিভিন্ন তেল পাম্পে অভিযান

৭ মার্চ ২০২৬ সকাল ০৮:৪১:৩৪

রাতে যশোরের বিভিন্ন তেল পাম্পে অভিযান

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন তেল পাম্পে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

৬ মার্চ শুক্রবার রাতে বেশ কিছু ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।

Ad
Ad

জানা গেছে, পাম্প মালিকরা যেন জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেই লক্ষ্যে রাতে অভিযান চালানো হয়। এসময় একটি পাম্পে তেলের হিসাব সংরক্ষণ ও রেজিস্টার বই না থাকায় দশ হাজার টাকা জরিমানা করা হয়।

Ad

প্রশাসন জানায়, সঠিক দামে তেল বিক্রি এবং কোনো অনিয়ম হচ্ছে কিনা—তা তদারকির জন্য নিয়মিতই এমন অভিযান চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us