• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:২৪:৫৭ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪১:১৯

চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সভায় উপস্থিত ছিলেন মো. নুরুল ইসলাম বুলবুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ আফজাল রাজন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নূরে আলম, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিরা।

Ad

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল মাদক চোরাচালান প্রতিরোধ, নদী ও বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধ করার আহ্বান জানান। এছাড়া ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলার উন্নয়নে জনপ্রতিনিধি ও সুধীমহলের সঙ্গে মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত মডেল উপজেলা গড়ে তোলার ঘোষণা দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
৪ মার্চ ২০২৬ দুপুর ১২:৪৮:৪১




Follow Us