• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ রাত ০৯:৪২:৩৮ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে ২২ মামলার আসামি গ্রেফতার

২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৬:৪৩

রাঙামাটিতে ২২ মামলার আসামি গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে চিহ্নিত মাদক সম্রাট জসিম উদ্দিন (৪৬) কে ধাওয়া দিয়ে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিসি অফিস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম পালানোর চেষ্টা করলে ওসি নিজেই ধাওয়া দিয়ে তাকে আটক করেন এবং পরে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

Ad
Ad

পুলিশ জানায়, গ্রেফতার জসিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় অন্তত ২২টি মামলা রয়েছে। তিনি রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে অধিকাংশই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। ২০১৩ সাল থেকে ২০২৫ পর্যন্ত তাকে একাধিকবার গ্রেফতার ও জামিন প্রদান করা হয়েছে।

কোতয়ালী থানার ওসি জানান, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়। দীর্ঘদিন ধরে পলাতক ও একাধিক মামলার আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলো আইন অনুযায়ী সম্পন্ন করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০







Follow Us