• ঢাকা
  • |
  • বুধবার ৩রা চৈত্র ১৪৩২ ভোর ০৫:৫৩:০৭ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

রায়পুরে ছাত্রদলের উদ্যোগে চালু হলো 'সাশ্রয়ী বাজার'

২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৫:০৩

রায়পুরে ছাত্রদলের উদ্যোগে চালু হলো 'সাশ্রয়ী বাজার'

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফেরাতে ‘সাশ্রয়ী মূল্যে সবজি বিক্রির’ ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে উপজেলা ছাত্রদল। তাদের বাজার থেকে কম দামে নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে পেরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ করা গেছে।

২২ ফেব্রুয়ারি রোববার দুপুরে রায়পুর পৌর শহরের ব্যস্ততম ট্রাফিক চত্বর এলাকায় এই অস্থায়ী ন্যায্যমূল্যের দোকানের উদ্বোধন করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে রাজনৈতিক দলের এমন জনকল্যাণমূলক কর্মসূচিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

Ad
Ad

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, এই স্টলে প্রতিটি সবজি খুচরা বাজারের চেয়ে কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। বাজারে আলু বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকায়। এছাড়া ৩৫ টাকায় টমেটো, ৪৫ টাকায় পেঁয়াজ এবং ৩০ টাকায় মিষ্টি কুমড়া ও লেবু বিক্রি করা হচ্ছে।

Ad

দেনায়েতপুর থেকে বাজার করতে আসা ফারুক মিজি বলেন, “ছাত্রদলের এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। বাজারের অস্বাভাবিক দামের কারণে আমাদের মতো সাধারণ মানুষের হিমশিম খেতে হচ্ছে। এখানে প্রতিটি সবজিতে বেশ ভালো সাশ্রয় হচ্ছে।”

উদ্যোক্তা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় বলেন, “দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষ আজ বিপাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমরা এই উদ্যোগ নিয়েছি। পুরো রমজান মাস জুড়ে আমাদের এই কার্যক্রম নিয়মিতভাবে চলবে।”

উদ্বোধনকালে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল নোমান রিপাত ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, ভবিষ্যতে জনস্বার্থে এ ধরনের আরও কর্মসূচি গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
১৭ মার্চ ২০২৬ রাত ০৮:৩২:০১



Follow Us