• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:১৪:৩০ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে রহমত শেখ (২৮) নামে এক যুবককে ডেকে নিয়ে কলাবাগানে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে।

Ad

২২ ফেব্রুয়ারি রোববার সকালে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রহমত শেখ একই গ্রামের মতিয়ার রহমান শেখের ছেলে।

Ad
Ad

রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে খুলনায় নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রহমত শেখ একই গ্রামের বাসিন্দা ইসরাফিল ও ইয়াছিনের বাড়িতে গেলে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেখান থেকে বের হওয়ার পর অভিযুক্তরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে রহমতকে জোরপূর্বক পাশের একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় তার দুই হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি পা প্রায় শরীর থেকে আলাদা হয়ে যায় বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় রহমতকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত ব্যক্তি কয়েকজনের নাম উল্লেখ করেছেন। তাদের গ্রেফতারের জন্য এলাকায় অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us