• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:১৭:৩৬ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল

২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৩:০১

নওগাঁয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল

নওগাঁ প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে।

২১ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

Ad
Ad

সবার আগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

Ad

পরে একে একে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মুহাম্মদ তারিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ, জেলা প্রেস ক্লাব, টেলিভিশন অনলাইন প্রিন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে ছিল শোক ও শ্রদ্ধার আবহ। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে অংশগ্রহণকারীরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
৪ মার্চ ২০২৬ দুপুর ১২:৪৮:৪১





Follow Us