• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৩৪:২২ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় ৬টি আসনের মধ্যে ধানের শীষ ৫, দাঁড়িপাল্লা ১টিতে বিজয়ী

১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৭:৩১

নওগাঁয় ৬টি আসনের মধ্যে ধানের শীষ ৫, দাঁড়িপাল্লা ১টিতে বিজয়ী

নওগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ৬টি আসনের মধ্যে পাঁচটি আসনে ধানের শীষ ও একটি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার রাত ১টায় নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বিজয়ী প্রার্থীরা হলেন ধানের শীষ প্রতীকে নওগাঁ-১ আসনে মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনে ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনে ডা: ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ-৬ আসনে শেখ মো: রেজাউল ইসলাম এবং নওগাঁ-২ আসনে জামায়াতে ইসলাম প্রার্থী এনামুল হক।

Ad
Ad

এছাড়া গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১০ লাখ ৩৬ হাজার ৫৮টি এবং না ভোট ৪ লাখ ৬৬ হাজার ৯৫০টি।

Ad

এর আগে ৬টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। সকাল সাড়ে ৭টা থেকে একটানা সাড়ে ৪টায় পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে- জেলার ১১টি উপজেলায় ৬টি আসনে বিভিন্ন দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৭৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। মোট ৭৫ দশমিক ২৭ শতাংশ ভোটগ্রহণ হয়।

ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবং কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্য ও র্যাব নিয়োজিত ছিলো।  এছাড়াও বিভিন্ন বাহিনীর ষ্ট্রাইকিং ফোর্স ও  মোবাইল টিম সার্বক্ষণিক টহলের দায়িত্বে নিয়োজিত ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২











Follow Us