• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৬:০৩ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২

১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:৩৭

চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে অপহরণ আর ছিনতাইয়ের নাটক সাজিয়ে নয় লক্ষ টাকা আত্মসাৎ করার ঘটনায় দুইজনকে আটক করেছে মডেল থানা পুলিশ।

Ad

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে চাঁদপুর মডেল থানার এসআই গাজী কালাম অভিযান চালিয়ে বিকাশ ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের কর্মী রাব্বি ও ফরহাদ হোসেন নামে দুজনকে আটক করে।

Ad
Ad

পরে আসামিদের টিনের ঘরের কক্ষে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে নগদ ৯ লাখ টাকা উদ্ধার করে।

পুলিশ জানায়, ব্যাংক থেকে কোম্পানির ৯ লক্ষ টাকা উঠিয়ে বিকাশের কর্মী দুজন মিলে পরিকল্পিতভাবে টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে অপহরণ ও ছিনতাইয়ের নাটক সাজিয়েছিল। অর্থাৎ পুরো ঘটনাই ছিল বিশ্বাসভঙ্গ ও প্রতারণার চেষ্টা। শেষ পর্যন্ত নাটক ভেস্তে যায়।

পুলিশ আরও জানায়, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের-এর পর আদালতে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশে আবারও ভূমিকম্প অনুভূত
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪৪

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫০:০৪


নীলফামারীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ মহড়া
নীলফামারীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ মহড়া
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:২২

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:২৮


হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৮:০০


বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৫:২২



Follow Us