• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ রাত ১১:৩১:১৭ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

সতেরো বছরের কষ্ট-নির্যাতন নিরসন হবে নির্বাচনের মাধ্যমে: দুলু

৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

সতেরো বছরের কষ্ট-নির্যাতন নিরসন হবে নির্বাচনের মাধ্যমে: দুলু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার বলেছেন, ১৭টা বছর অনেক কষ্ট করেছেন, অনেকে মৃত্যুবরণ করছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। অনেকের দিনের পর দিন মাসের পর জেল খানায় কাটাতে হয়েছে শুধু এই ১২ তারিখের জন্য।

Ad

তিনি বলেন, এই নির্বাচনের জন্য আমাদের মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। আমাদের অনেক ভাইকে মৃত্যুবরণ করতে হয়েছে শুধু এই ১২ তারিখের জন্য। এই সতেরো বছরের কষ্ট নির্যাতন নিরসন হবে আগামী ১২ তারিখ।

Ad
Ad

৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে নাটোরে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাটোর-৪ আসন গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ সাহেবকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, বনপাড়া পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক এম, লুৎফর রহমান, বড়াইগ্রাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সামসুল আলম রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনিসহ বিএনপির নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:২১


Follow Us