• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪২:২৩ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময়

১৯ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৫১:৪৯

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময়

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জামালপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হক।

Ad

১৯ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আপিলে প্রার্থীতা ফিরে পাওয়া এ কে এম ফজলুল হক।

Ad
Ad

এসময় দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারিছসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

পাশাপাশি নির্বাচন যাতে করে অবাধ ও নিরপেক্ষ হয় সেজন্য সাংবাদিকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা চাই শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হোক। জনগণের ভোটে যে নির্বাচিত হবে তাকেই আমরা স্বাগত জানাব, কিন্তু নির্বাচনের নামে প্রহসন হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০





ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৯:০৩



Follow Us