• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভাঙন কবলিত স্কুল ভবন নিলামে অনিয়মের অভিযোগ

৫ জুলাই ২০২৩ বিকাল ০৪:৪৭:৩২

ভাঙন কবলিত স্কুল ভবন নিলামে অনিয়মের অভিযোগ

হিমেল হক, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ভাঙন কবলিত একটি স্কুল ভবন গোপনে সরকার নির্ধারিত মূল্যের অর্ধেক দামে নিলামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রচাপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি যমুনা নদিতে বিলিনের উপক্রম হলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এটি নিলামে বিক্রি করেন। এই নিলাম প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

Ad

জানা যায়, বিদ্যালয় ভবন যমুনা নদীতে বিলিন হওয়ার উপক্রম দেখা দিলে কর্তৃপক্ষ বিদ্যালয়টি স্থানান্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি আবেদন করে। এ আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বিদ্যালয় ভবনটি অপসারণে উন্মুক্ত নিলামের মাধ্যমে এটি বিক্রি করে। কিন্তু এক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যেখানে বিদ্যালয়টির সরকারি মূল্য দুই লাখ ছেচল্লিশ হাজার টাকা নির্ধারিত ছিলো, সেখানে কিভাবে এটি এক লক্ষ ষাট হাজার টাকা মূল্যে ঠিকাদারের কাছে বিক্রি করা হলো; এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Ad
Ad

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ আহমেদ নয়ন জানান, নদীতে বিলিন হবার সম্ভবনা দেখে আমরা একটি লিখিত দরখাস্ত দিয়েছিলাম। গত ২২ জুন আমাকে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডেকে নিয়ে গিয়ে বললেন যে, ভবনের নিলাম করা হয়েছে, এখানে একটি স্বাক্ষর দেন। আমি তার নির্দেশে কাগজে স্বাক্ষর দিয়েছি। আমার জানা মতে, ভবনটি মূল্য ধরা হয়েছিলো ২ লাখ ছেচল্লিশ হাজার টাকা। কিন্তু কতো টাকায় বিক্রি করা হয়েছে, তা আমি জানি না।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রতন সরকার বলেন, যেদিন নিলাম হয়েছে, তার আগের দিন একটি বৈঠক করা হয়েছে। আমি সে বৈঠকে ছিলাম। তারপরের দিন নিলাম করা হয়েছে।

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রত্না খাতুন বলেন, নিয়মানুযায়ি আমি সভাপতি হলেও শিক্ষা অফিসার বা অন্য কেউ ওই বিদ্যালয় ভবন নিলামের ব্যাপারে আমাকে কিছুই জানায় নি। শুধু আমি না আমার উপজেলা পরিষদের কেউই জানে না।

অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ভবনটি যমুনা নদীগর্ভে বিলীন হতে পারে, সে কারণে তাড়াহুড়া করে উন্মুক্ত দরপত্রেরর মাধ্যমে ঠিকাদারের কাছে বিক্রি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২জুলাই রোববার দুপুরে ওই বিদ্যালয় ভবনের দু’টি শ্রেণিকক্ষ নদী গর্ভে বিলিন হয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us