• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:১২:৫৮ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

লাইসেন্সবিহীন ২টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৩৮:২৫

লাইসেন্সবিহীন ২টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

পঞ্চগড় প্রতিনিধি: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলায় ১৩ ডিসেম্বর শনিবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকায় অবস্থিত মেসার্স জে এ বি ব্রিকস ও বোদা উপজেলার মন্নাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স বি বি ব্রিকস নামক দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করে চিমনীসহ ভেঙ্গে ফেলা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, আগুন নিভিয়ে দেওয়া হয় ও কাঁচা ইট বিনষ্ট করা হয়।

Ad
Ad

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তাহমিদুর রহমান ও মোহাম্মদ আসিফ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটেলিয়ন ও জেলা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

Ad

পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বোদা ও দেবীগঞ্জ উপজেলায় গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। ভাটাগুলো পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা পরিবেশ দূষণ ও ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২




Follow Us