• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:১১:১৩ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৩ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:৩৮:৩০

পটুয়াখালীর রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর  রাঙ্গাবালীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা সদরের বাহেরচর বাজারের প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিলটি করা হয়। পরে চৌরাস্তায় একটি পথসভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এই পথসভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি অনতিবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Ad

এতে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, রাঙ্গাবালী  উপজেলা যুবদলের সদস্য সচিব মু. নিয়াজ আকন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের  দলের সদস্য সচিব শাহরিয়ার সজীব মল্লিকসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২




Follow Us