• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ১০:০৩:২০ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২৯ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৬:৪৯

ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরের পবহাটিতে মুরাদ হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

Ad

২৯ নভেম্বর শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন পবহাটি মন্ডল পাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানায়, গত সপ্তাহে মুরাদ হোসেনের পিতা আফজাল হোসেন মারা যায়। বাবার মৃত্যুর পর কুলখানি না করায় তার চাচাতো ভাই আলম মণ্ডল ব্যঙ্গ করে বলেন ভিক্ষা করে দোয়ার আয়োজন করতে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় মুরাদ হোসেন ও আলম মণ্ডলের মাঝে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে বসে থাকা অবস্থায় মুরাদের চাচাতো ভাইয়ের ছেলে সৌরভ, তিনটি মোটরসাইকেলে কয়েকজনকে সাথে নিয়ে তার উপর হামলা করে। সেসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে মুরাদকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাটি শুনা মাত্রই আমাদের ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য সদর হাপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিকে ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
আসলাম চৌধুরীর মনোনয়ন নিয়ে আপিলের আদেশ আজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৮:৫৯



ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৯


পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১২:৫৫

সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:৩৮

পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৪:৫০



Follow Us