• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:২৬:৩৫ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

পাথরঘাটায় হরিণের মাংস ও দুটি চামড়া জব্দ

২৭ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১০:২১

পাথরঘাটায় হরিণের মাংস ও দুটি চামড়া জব্দ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩ কেজি হরিণের মাংস ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।

২৬ নভেম্বর বুধবার রাত ৮টার দিকে পাথরঘাটার হরিণঘাটা সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

Ad
Ad

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি হরিণের মাংস ও দুটি চামড়া জব্দ করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad

তিনি জানান, জব্দকৃত মাংস ও চামড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পাথরঘাটা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী নিধন ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২







Follow Us