• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:০৯:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

২১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:৫৩

কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনের হত্যা চেষ্টা মামলার আসামি আওয়ামী লীগের ইউনিয়ন নেতা সরোয়ার আলমকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।  

Ad

২১ নভেম্বর শুক্রবার উপজেলার সারাই ইউনিয়নের উয়ন নায়ারন মাছহাড়ি চেয়ারম্যান পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার সরোয়ার আলম উপজেলার উয়ন নায়ারন মাছহাড়ি চেয়ারম্যান পাড়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে এবং সারাই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান। তিনি জানান, আওয়ামী লীগের ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি নেতা সরোয়ার আলমের বিরুদ্ধে আরপিএমপি কোতয়ালী থানায় মামলা রয়েছে। শুক্রবার বিকেলে আরপিএমপি কোতয়ালী ও হারাগাছ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উয়ন নায়ারন মাছহাড়ি চেয়ারম্যান পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশ কোতয়ালী থানায় নিয়ে যায়।

রংপুর মেট্টোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনের হত্যাচেষ্টা মামলার আসামি সরোয়ার আলম। শুক্রবার পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us