• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৫:৫৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

২১ নভেম্বর ২০২৫ দুপুর ১২:২১:৪৬

ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের ফলে দেয়াল ধসে ফাতেমা নামে এক নবজাতকের মৃত্যু হয়েছে।

Ad

২১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত নবজাতক  স্থানীয় আব্দুল হকের মেয়ে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম ভুলতা গাউছিয়া সড়ক হয়ে যাওয়ার পথে সড়কের পাশের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে তাদের ওপর। মুহূর্তেই চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় নবজাতক ফাতেমার। স্থানীয়রা দ্রুত দেয়ালের নিচ থেকে মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় গুরুতর আহত হন নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ‘ভূমিকম্পের জেরে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু ও দু'জনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তারা।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us