• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:১২:১১ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

নবাবগঞ্জে বসতবাড়িতে আগুন

১৯ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:১৫:৫৭

নবাবগঞ্জে বসতবাড়িতে আগুন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে আগুন লেগে পুড়ে গেছে ঘরবাড়িসহ আসবাবপত্র। এতে সবমিলিয়ে প্রায় ১৫-১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার যন্ত্রাইল কবরস্থানের পাশে ১৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মোস্তফা মেহবুব খান শাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে৷

Ad
Ad

স্থানীয়রা ও বাড়ি মালিক পরিবার সদস্যরা আগুন দেখতে পায়৷ পরে ফায়ার সার্ভিস খবর দিলে দুটি ইউনিট এসে এক ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন৷ ততক্ষণে আগুনে তিনটি ঘর পুড়ে যায়৷ এছাড়া আটটি অটোরিকশা, ভাড়াটিয়ার ও ছয়টি রুমে থাকা বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়৷

Ad

ভাড়াটিয়া নিলুফা জানান, প্রথমে নান্নু মিয়ার রুম থেকে আগুন দেখতে পাই৷ তাঁর রুমেসহ সবমিলিয়ে তিনটি গ্যাস সিলিন্ডার ছিল৷ আমরা আগুন দেখে ঘর থেকে দ্রুত বের হয়ে যাই৷  

বাড়ি মালিক শাহিন বলেন, আগুনে প্রায় ১৫-১৬ লাখ টাকা ক্ষতি হয়েছে৷ আমার ঘরসহ ভাড়াটিয়া যেসব ঘরে ছিল সেখানে গাড়ি ও অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে। আগুন কিভাবে লেগেছে বলতে পারছি না। ফায়ারসার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করেন৷

ভাড়াটিয়া নান্নু মিয়া জানান, রুমে বিদুৎ এর লাইন নেই৷ কয়েল জ্বালানো ছিল না এবং আমি ভীতরে ছিলাম না৷ ঘরে গ্যাস সিলিন্ডার ছিল৷ তবে কিভাবে আগুন লেগেছে আমি জানি না৷ আমি বাসায় ছিলাম না৷

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হোসেন এশিয়ান টিভিকে জানান, ‘আমরা এসে দেখেছি ধাও ধাও করে আগুন জ্বলছে৷ প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বা বৈদ্যুতিক শর্টসার্কিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে৷ ফায়ার সার্ভিস সদস্যরা এসে দুটি ইউনিট কাজ করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে৷

অন্যদিকে স্থানীয়রা বলেন, ফায়ারসার্ভিস দোহার থেকে এসে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ করতে কাজ করেন৷ যদি নবাবগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন থাকতো তাহলে আরও দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হতো৷ ক্ষতিও কম হতো৷ আমাদের দাবি নবাবগঞ্জে দ্রুত ফায়ারসার্ভিস স্টেশন করা হোক৷

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২




Follow Us