• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:৪৯:০১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে কুরিয়ার সার্ভিস থেকে নকল ফিড জব্দ

১৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৪:০৫

ঈশ্বরদীতে কুরিয়ার সার্ভিস থেকে নকল ফিড জব্দ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড অফিস থেকে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ফিড জব্দ করেছে উপজেলা প্রশাসন।

Ad

১৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে পাবনা রোডে অবস্থিত কুরিয়ার সার্ভিসটির অফিসে অভিযান চালিয়ে প্রায় ২০০ বস্তা ভেজাল ফিড জব্দ করা হয়।

Ad
Ad

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসারের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মৎস্য অফিসের কর্মকর্তা, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘বসুন্ধরা ফিডস বিডি লিমিটেড’ নামে চিহ্নিত এই ফিডের বস্তাগুলোর গায়ে ফিস ফিড, ক্যাটল ফিড ও পোল্ট্রি ফিড লেখা ছিল। বস্তাগুলো পাবনার আটঘড়িয়া উপজেলা থেকে বুকিং দিয়ে ঈশ্বরদীতে পাঠানো হয়েছিল।

অভিযানে লাইসেন্স ছাড়া মৎস্য খাদ্য উৎপাদন, খাদ্যের মান বজায় না রাখা এবং উৎপাদনের তারিখ অগ্রিম দেখানোর অপরাধে এসব ফিড জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, ‘বাজারে নকল ও ভেজাল ফিড সরবরাহ বন্ধে আমরা কঠোর অবস্থানে আছি। জব্দকৃত এসব ফিড প্রাণিসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us