• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:১২:০৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে হাসপাতাল থেকে ১৩ দালাল আটক

১২ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫৯:০১

টাঙ্গাইলে হাসপাতাল থেকে ১৩ দালাল আটক

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইলে জেনারেল হাসপাতাল এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব।

Ad

১১ নভেম্বর মঙ্গলবার দুপুরে র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

র‍্যাব জানায়, আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে অর্থদণ্ড এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ড ও অর্থদণ্ড দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন, মো. নওশাদ আলম ও নুসরাত জাহান।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন বলেন, হাসপাতালে আসা রোগীদের প্রলোভন দেখিয়ে শহরের বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে চিকিৎসা শেষে কমিশন নিয়ে থাকেন তারা। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us