• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৩৮:৫৫ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

১৭ জুন ২০২৩ বিকাল ০৩:৩৬:১৩

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মালেক (৬০) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। ১৭ জুন শনিবার ভোর রাতে উপজেলার ছায়ার হাওরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক উপজেলার চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

Ad
Ad

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মুক্তাদির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা জানায়, উপজেলার জয়পুর গ্রামের পাশে রাতে হাওরে মাছ শিকার করতে যান আব্দুল মালেক (৬০) সহ আরও কয়েকজন। শনিবার ভোর রাতে বৃষ্টি সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২










Follow Us