• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৭:১৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বেলকুচিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

১৫ জুন ২০২৩ সন্ধ্যা ০৬:২৬:০৮

বেলকুচিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্সের মিলনায়তন হলরুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইন অনুষ্ঠানে বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক অজিত কুমার গুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ইকবাল হোসেন, এমটিইআই নজরুল ইসলাম, নার্সিং সুপার ভাইজার জোসনা খাতুন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us