• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ রাত ০৯:১৩:২২ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

সাভারে বিইউপির সাবেক শিক্ষার্থী ধর্ষণ, আরও ১ আসামি গ্রেফতার

২১ অক্টোবর ২০২৫ সকাল ০৯:১০:১৫

সাভারে বিইউপির সাবেক শিক্ষার্থী ধর্ষণ, আরও ১ আসামি গ্রেফতার

সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওর পর সর্বশেষ অভিযুক্ত বিপ্লব রোজারিওকে গ্রেফতার করা হয়েছে।

২০ অক্টোবর সোমবার বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে বিপ্লব রোজারিওকে গ্রেফতার করে র‍্যাব-৪ এর একটি টিম। এর আগে গত ১৮ অক্টোবর মিঠু বিশ্বাস, ১৯ অক্টোবর প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেফতার করে জেলা ও ডিবি পুলিশ।

Ad
Ad

গ্রেফতার বিপ্লব রোজারিও সাভারের কমলাপুরের গোয়ালিয়া এলাকার বাসিন্দা। এর আগে গতকাল তার সহযোগী মিঠু বিশ্বাসকে (৩৫) ও আজ সোহেল রোজারিওকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

Ad

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী ওই এলাকার এক শিশু শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিলেন। এসময় সোহেল রোজারিও তার সহযোগী মিঠু বিশ্বাস ও বিপ্লবের সহযোগিতায় ভুক্তভোগীকে বাসায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার বাদী হয়ে মামলা দায়ের করেন ওই তরুণী। পরে সোমবার বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে অভিযুক্ত বিপ্লব রোজারিওকে গ্রেফতার করে র‍্যাব।

সিপিসি-২ র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বিপ্লব রোজারিওকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০







Follow Us