• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩৫:২৩ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

২১ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৩৮:৫৭

নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক।

Ad

২০ অক্টোবর সোমবার রাত ৮টার দিকে ওই যুবকের মৃত্যু হয়। হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে ও খানপুর এলাকার ইতু ভিলার বাড়ির দারোয়ান।

Ad
Ad

নিহতের মেজো বোনের স্বামী ইব্রাহিম জানান, খানপুর এলাকার অভিসহ কয়েকজন যুবক প্রথমে আবু হানিফের বোন ও তাকে আটকে রাখে। এসময় তারা আবু হানিফকে খোঁজ করে। বিকেলে হানিফকে পেয়ে তাদেরকে ছেড়ে দেয়। এরপর হানিফ বেধড়ক পেটায় ওই যুবকেরা। একপর্যায়ে হানিফ জ্ঞান হারালে তাকে রাস্তায় ফেলে দেয়া হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খানপুরে ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক রাতে মৃত ঘোষণা করেন। ওই যুবকেরা আবু হানিফের বিরুদ্ধে একবার ধর্ষণ, কখনো ইভটিজিংয়ের অভিযোগ তুলে টাকা দাবি করে নিহতের পরিবারের কাছে। টাকা দিতে না পারায় পিটিয়ে তাকে হত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৯:০৩


ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:৩১

ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৯:০২




কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৩:৪৩


Follow Us