• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৪:১৯ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

তৃতীয় বিয়ের সম্মতি না দেওয়াই প্রবাসীর আত্মহত্যা

১৭ অক্টোবর ২০২৫ রাত ০৮:২৭:৩০

তৃতীয় বিয়ের সম্মতি না দেওয়াই প্রবাসীর আত্মহত্যা

মেহেরপুর প্রতিনিধি: তৃতীয় বিয়ের জন‍্য সম্মতি না দেওয়াই পরিবার ও স্ত্রীর উপর অভিমান করে আলমগীর হোসেন (৪০) নামের এক মালোয়েশিয়া প্রবাসী সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

Ad

১৭ অক্টোবর শুক্রবার ভোরে মেহেরপুর জেলার গাংনীতে এ ঘটনা ঘটেছে। নিহত দুই সন্তানের জনক আলমগীর হোসেন একই এলাকার নমাজ আলীর ছেলে।

Ad
Ad

চার নম্বর বামন্দী ইউপি চেয়ারম্যান শাহ আলম এসব তথ‍্য নিশ্চিত করে বলেন, আলমগীর মালোয়েশিয়াই যাওয়ার আগে দুই সন্তান ও স্ত্রীকে বাড়িতে রেখে যায়। বিদেশে গিয়ে সে আরেকটি বিবাহ করে। দেশে আসার মাস খানেক আগে দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হয় তার। বাড়িতে আসা সপ্তাহ খানেক হবে। আবারও সে দেশে এসে তৃতীয় বিয়ে করার জন‍্য প্রস্তাব দিলে তার পরিবারের লোকজন ও স্ত্রী দ্বিমত করে।

আর সেই অভিমানে গতকাল রাতে প্রতিবেশী ফুপার বাসায় গিয়ে উঠে। আর ভোরের দিকে ফুপার বাসায় থাকা সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন‍্য নিকটবর্তী ক্লিনিকে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ ক‍্যাম্প ইনচার্জ এস আই শ‍্যামা পদ বলেন, আমরা ভোরের দিকে আত্মহত্যার সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিক সুরাত হাল সম্পূর্ণ করেছি। গাংনী থানায় একটি অপমৃত‍্যুর মামলা দায়ের শেষে নিহতের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪৮

২ দিন বন্ধ থাকবে ব্যাংক
২ দিন বন্ধ থাকবে ব্যাংক
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:২৯


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০




Follow Us