• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩৯:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩১:১৪

লালমনিরহাটে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে লিপন চন্দ্র দ্বীপ (২৭) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

২৭ সেপ্টেম্বর শনিবার সকালে আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের ভাতিটারী গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত দ্বীপ ওই গ্রামের মৃত ভূপেন্দ্র নাথের ছেলে এবং ঢাকাস্থ ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ডাচ বাংলা ব্যাংকে চাকরি করতেন দ্বীপ। এসময় ক্যাসিনো খেলায় আসক্ত হয়ে তিনি বিপুল অর্থ হারান এবং ঋণগ্রস্ত হয়ে পড়েন। পূজার ছুটিতে বাড়ি এসে স্থানীয় ঋণের চাপে হতাশায় ভুগছিলেন তিনি।

শনিবার সকালে তার নিজ ঘরে কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের চাপে দিশেহারা হয়ে দ্বীপ আত্মহত্যা করতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯



Follow Us