• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৯:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জিরায় যুবকের রহস্যজনক মৃত্যু

২০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৬:১১

জিরায় যুবকের রহস্যজনক মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লকাই কাজী কান্দি এলাকা থেকে রনি শিকদার (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

২০ সেপ্টেম্বর শনিবার সকালে স্থানীয়রা একটি ফাঁকা বাড়ির পাশে টিউবওয়েলের কাছে মরদেহ পড়ে থাকতে দেখে জাজিরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

Ad
Ad

নিহত রনি শিকদার জাজিরা পৌরসভার ৮নং ওয়ার্ডের তালুকদার কান্দি এলাকার বাসিন্দা খালেক সিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরবেলা লকাই কাজী কান্দি গ্রামের একটি ফাঁকা বাড়ির পাশে একটি অচেনা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী চিৎকার শুরু করে। মুহূর্তেই আশপাশের মানুষ জড়ো হয়ে যায়।

জাজিরা থানার কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সালাম জানান, নিহত রনির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার দেহে পূর্বে করা ওপেন হার্ট সার্জারির চিহ্ন রয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us