• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:৪৯:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

যমজ ছয় নবজাতকের মধ্যে ৫ জনের মৃত্যু

১৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৫৩:৩৪

যমজ ছয় নবজাতকের মধ্যে ৫ জনের মৃত্যু

শায়েস্তানগরী-সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী মোকছেদা আক্তার প্রিয়ার (২৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম দেওয়া ৬ জমজ নবজাতক শিশুর মধ্যে আরো একজন মারা গেছে।

Ad

১৫ সেপ্টেম্বর সোমবার ২নং কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া ৩নং ওয়ার্ডে খাজুরিয়া মধ্যপাড়া গ্রামের আজিজ মাস্টার বাড়ি এ ঘটনা ঘটে। ৬ শিশুর জন্মের আনন্দ রুপ নিল ট্র্যাজেডিতে পুরো পরিবারে চলছে শোকের মাতম।

Ad
Ad

সোমবার বিকাল ৩টার দিকে একজন, ভোরে দুইজন ও গতকাল রোববার রাতে দুইজনসহ সর্বমোট ৫ শিশুর মৃত্যুতে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একে একে ৫ শিশুর মৃত্যুতে ট্রাজেডিতে রুপ নিয়েছে ওই পরিবারের।

মৃত শিশুদের নাম রাখা হয়েছে মো. আবদুল্লাহ , মোহাম্মদ, মো. সাইমুন, বিবি ফাতেমা ও বিবি হাবিবা বিষয়টি নিশ্চিত করেছেন মৃত শিশুদের দাদা মো. রুহুল আমিন। সোমবার সন্ধ্যায় ও সকালে জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে ৫ জমজ শিশুর মরদেহ দাফন করা হয়।

জীবিত অপর শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এ নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শিশুদের মা প্রিয়া শারীরিকভাবে অসুস্থ। তাদের সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন পরিবারের পক্ষ থেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us