• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দেশের চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু রফতানি করা হবে: বাণিজ্য উপদেষ্টা

৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৫৮:২৫

দেশের চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু রফতানি করা হবে: বাণিজ্য উপদেষ্টা

জয়পুরহাট প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু রফতানি করা হবে।

Ad

৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারযোগে অবতরণের পর স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

Ad
Ad

এ সময় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ বশির উদ্দিন বলেন, হিমাগারে সংরক্ষিত আলুর মূল্য নির্ধারণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বাজার স্থিতিশীল রাখা ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু রফতানি করা গেলে সংকট অনেকটাই নিরসন হবে।

পরবর্তীতে তিনি মর্তুজাপুর মাদ্রাসায় জুমার নামাজ আদায় করেন এবং প্রয়াত শ্বশুর সাবেক সংসদ সদস্য আব্দুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us