• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৮:০৫:৩৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁর সাপাহারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

২৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:২৫

নওগাঁর সাপাহারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার কাড়িয়া পাড়া গ্রামে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ার পর তাদের সহায়তা প্রদানের জন্য নিজ উদ্যোগে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ।

Ad

গতকাল বিকেল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদ চত্বরে তিনি নিজ হাতে ১২ বান্ডিল ঢেউটিন, ৪ প্যাকেট শুকনো খাবার ও চাউল এবং নগদ ৩৬ হাজার টাকা পরিবারগুলোর মাঝে বিতরণ করেন।

Ad
Ad

ইউএনও সেলিম আহমেদ বলেন, “দুঃসময়ে মানুষকে সহায়তা করা আমাদের দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসে,তার জন্য আমরা সব রকম সহযোগিতা করব।”

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার মানুষ ইউএনও এর মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এটিকে নতুন আশার আলো হিসেবে দেখছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us