• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৯:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে ২০ কেজি গাঁজাসহ আটক ৩

২৩ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:২৪

বাগেরহাটে ২০ কেজি গাঁজাসহ আটক ৩

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।

Ad

২২ জুলাই মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কাটাখালি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

Ad
Ad

অভিযানে নেতৃত্ব দেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক মীর। অভিযানের সময় একটি কাভার্ডভ্যানের পেছনের অংশ তল্লাশি করে গাঁজার বড় চালানটি জব্দ করা হয়। এসময় কাভার্ডভ্যানসহ তিন মাদক কারবারিকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালীর সুধারম উপজেলার ছোট শ্রীরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চন্দ্রনগর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪) ও একই জেলার লাকসাম উপজেলার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের ছেলে আরমান (২২)।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us