• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ রাত ০৯:২৯:৫৭ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

কোম্পানীগঞ্জে পাথর তুলতে গিয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

২০ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:০১

কোম্পানীগঞ্জে পাথর তুলতে গিয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: কোম্পানীগঞ্জ উপজেলার সংরক্ষিত এলাকা ভোলাগঞ্জ রোপওয়ে (ব্যাংকার) থেকে পাথর তুলতে গিয়ে বালুচাপায় হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

Ad

১৯ জুলাই শনিবার রাতে ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) এ ঘটনা ঘটে। তিনি উপজেলার আহমদাবাদ কালিবাড়ি গ্রামের আসাদ মিয়ার ছেলে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী ও তার সাথে থাকা লোকজন জানান, প্রতিদিনের মতো হাবিবুর রহমানসহ আরও ২ জনকে নিয়ে রোপওয়ে বাংকারে গর্ত করে পাথর উত্তোলনের কাজে যান। ৩ জনের মধ্যে হাবিবুর রহমান গর্ত থেকে পাথর উত্তোলন করতেন আর অন্য দু’জন মাথা দিয়ে পাথর বহন করে নৌকায় নিয়ে রাখতেন। হাবিবুর রহমান গর্ত থেকে পাথর উত্তোলনের একপর্যায়ে হঠাৎ উপর থেকে বালু ধসে পড়ে তাকে চাপা দেয়। এসময় তার সাথে থাকা অন্য দু'জনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসেন তাকে উদ্ধারের জন্য। প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে তার মৃতদেহ উদ্ধার করেন তারা। এসময় নিহতের স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যায়। নিহত শ্রমিক বিএনপি নেতা কামাল হাজীর বাড়িতে থাকতেন বলে নিশ্চিত করেছেন তার ছেলে আবুল হোসেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১

১২ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন
১২ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৪৮

মণিরামপুরে বিএনপির পাঁচ ইউনিট কমিটি বিলুপ্ত
মণিরামপুরে বিএনপির পাঁচ ইউনিট কমিটি বিলুপ্ত
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮:৩৭


Follow Us