• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:৩২:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ব্যবসায়ীকে জরিমানা

৩ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৭:২৬

চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ করা এবং মূল্য বিহীন মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে মিষ্টি ও ঔষধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ।

Ad

৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টায় হাটবোয়ালিয়া বাজারে এ জরিমানা করা হয়।

Ad
Ad

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান,পরিচালিত হওয়া তদারকিতে নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ ও খাদ্য পণ্যের বাজার তদারকি করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে মেসার্স হৃদয় মিষ্টান্ন ভান্ডারের মালিক দিলবার হোসেনকে ৫ হাজার টাকা ও মেসার্স সোহাগ মিষ্ঠান্ন ভান্ডারের মালিক আব্দুস সুবহানকে ৩০ হাজার টাকা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা সর্বোচ্চ খুচরো বিক্রি মূল্য বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার দায়ে মেসার্স বিশ্বাস মেডিকেল কেয়ারের মালিক নওশাদ বিশ্বাসকে ফার্মেসী আইনে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়।

এছাড়া হাটবোয়ালিয়া বাজারে বিভিন্ন ফলের দোকান, শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়। ওই সময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনা-বেচা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য-ঔষধ বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।

তদারকি পরিচালনা কাজে সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us