• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:০৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নিখোঁজের তিনদিন পর নারীর মরদেহ উদ্ধার

৩০ জুন ২০২৫ রাত ০৮:৩৯:০৫

নিখোঁজের তিনদিন পর নারীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের ছোটখাটামারীতে নিখোঁজের তিনদিন পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৩০ জুন সোমবার সকালে একই গ্রামের আইজ উদ্দিন মাস্টার পাকা করা কবরের দেয়ালের ভিতরে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। নিহত নারীর নাম সুমি খাতুন (৪০)। স্বামী পরিত্যাক্তা সুমি একই গ্রামের মাষ্টারপাড়ার গাজীউর রহমান মাস্টার মেয়ে।

Ad
Ad

স্থানীয়রা জানান ২২ বছর আগে সুমির সুলতান নামের এক যুবকের সাথে বিয়ে হয়। প্রায় পাঁচ বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়। স্বামীর ঘরে সুমির দুই সন্তান রয়েছে। স্বামীর সাথে ছাড়াছাড়ির পর বাবার বাড়ি খাটামারীর মাস্টার পাড়ায় থাকতো সুমি। সুমি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।

সুমির ভাই মঞ্জুরুল ইসলাম জানান, গেল ২৭ জুন শুক্রবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় তার বোন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিখোঁজের ঘটনাটিকে তারা বেশী গুরুত্ব দেয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারীর গলায় ওড়না পেছানো ছিল এবং মুখ ফোলা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসেন।

ভূরুঙ্গামরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us