• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩২:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়ি পৌরসভার ৫০ কোটির উন্মুক্ত বাজেট ঘোষণা

৩০ জুন ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:৩১

ফটিকছড়ি পৌরসভার ৫০ কোটির উন্মুক্ত বাজেট ঘোষণা

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

Ad

এই বাজেটের মোট পরিমাণ ধরা হয়েছে ৫০ কোটি ২ লাখ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে প্রায় ১১ কোটি টাকা, আর উন্নয়ন আয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা।

Ad
Ad

৩০ জুন সোমবার বিকেলে পৌর কার্যালয়ে আয়োজিত এক উন্মুক্ত বাজেট সভায় এই ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মোজাম্মেল হক চৌধুরী।

"বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে সড়ক উন্নয়ন, ড্রেনেজ, পানি সরবরাহ, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসেবা খাতে।"

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৌনম বড়ুয়া, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য, উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী, পৌরসভার সচিব সুমন চৌধুরী এবং প্রকৌশলী বিকাশ চন্দ্রসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌর প্রশাসক মো. মোজাম্মেল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, এই বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার কোনো ঘাটতি রাখা হবে না। নাগরিক সেবার মান আরও উন্নত করা হবে। এটি ফটিকছড়ি পৌরবাসীর জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এখন অপেক্ষা শুধু কার্যকর বাস্তবায়নের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us