• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৩:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জগন্নাথপুরে মহিলাসহ গ্রেফতার ২

২৮ জুন ২০২৫ বিকাল ০৫:২৩:৫৮

জগন্নাথপুরে মহিলাসহ গ্রেফতার ২

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক আসামি কামরুল ইসলাম (২৩) ও নিয়মিত মামলার তালিকাভুক্ত পলাতক আসামি আফিয়া বেগমসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

২৮ জুন শনিবার গ্রেফতারদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টার মোহাম্মদ সাকিব হোসেন, সাব-ইন্সপেক্টার শাহ আলম, এএসআই কামাল উদ্দিনের নেতৃত্বে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের মহিষাকোনা গ্রামের আব্দুল আহাদের পুত্র কামরুল ইসলাম (২৩) এবং সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মৌলভীবাজার সদর থানার পশ্চিম কাজীরগাঁও (বর্তমান)জগন্নাথপুর গ্রামের ছমির উদ্দিনের স্ত্রী আফিয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের শনিবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯







Follow Us