• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫২:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে বিদেশি মদসহ আটক ২

২১ জুন ২০২৫ রাত ০৮:০৭:০৪

দোয়ারাবাজারে বিদেশি মদসহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ‘এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি’ ব্র্যান্ডের ৯ বোতল বিদেশি মদসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ।

Ad

২১ জুন শনিবার ভোর রাত ১টা ৩০ মিনিটের সময় উপজেলার নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামের গৌছ আলীর বাড়ির পেছনে তার বক্স দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে আসামিদের মদসহ আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলেন- উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের জহুর আলীর ছেলে সুমন মিয়া (১৯) এবং পার্শ্ববর্তী রহিমেরপাড়া গ্রামের ইজার আলীর ছেলে ইব্রাহিম আলী (২০)। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মূল্য ১০ হাজার টাকা।

পুলিশ জানায়, দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের দিক নির্দেশনায় শনিবার ভোরে রাতে আসামিদের মদসহ আটক করা হয়। সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার থানার এস আই মনিরুল ইসলাম।

ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






Follow Us