• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৫১:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন করেছে বিএসএফ

১৮ জুন ২০২৫ সকাল ১১:৩৭:২২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Ad

আজ ১৮ জুন বুধবার ভোর পৌনে ৫টার দিকে সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৪/৫ এর ১ এস এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে তাদের আটক করে বিজিবি।

Ad
Ad

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটকদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন মহিলা ও ১০ শিশু রয়েছে।

কর্নেল ফাহাদ মাহমুদ জানান, বুধবার সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে বিএসফ। পরে তাদের আটক করে বিজিবি। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যায়।

তিনি আরও জানান, আটকদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে।

এর আগে গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন ও গত ৩ জুন চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us