• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৮:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অবশেষে চিকিৎসা পেয়ে বনে ফিরলো বন্য হাতি

২৯ মে ২০২৩ সন্ধ্যা ০৭:১৭:০৪

অবশেষে চিকিৎসা পেয়ে বনে ফিরলো বন্য হাতি

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে তিনদিন যাবত অসুস্থ অবস্থায় ভাসান্যদম ইউনিয়নের পূর্ব চাইল্যাতলী এলাকায় দু’টি বন্য হাতি অবস্থান করছিলো। তার মধ্যে একটি হাতিকে অসুস্থ দেখে ২৮ মে রোববার বন বিভাগকে অবগত করে স্থানীয়রা।

Ad

খবর পেয়ে রাঙ্গামাটি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগীতায় স্থানীয় বন বিভাগের তৎপরতায় সোমবার বেলা ৪টার দিকে রাঙ্গামাটি বন বিভাগ, শুবলং বনবিভাগ এবং চট্টগ্রাম থেকে থেকে মেডিকেল টিমের দু’জন ডাক্তারের সহযোগীতায় অসুস্থ হাতিটিকে চিকিৎসা পরবর্তী বনে ছেড়ে দেওয়া হয়।

Ad
Ad

ডাক্তাররা বলছেন, হাতিটির বা পায়ে পুরোনো একটি ক্ষত রয়েছে। যার ফলে হাতিটির পা নাড়াচাড়া করতে পারছে না। তবে চিকিৎসার পরবর্তী হাতিটি সুস্থ হবে বলে আশ্বস্ত করেছেন তারা।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম বলেন, খবর পেয়ে হাতিটিকে চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিম নিয়ে এখানে আসি। চিকিৎসা পরবর্তী হাতিটিকে বনে ছেড়ে দেওয়া হয়।

চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও সার্জারি বিভাগের অধ্যাপক বলেন, হাতিটিকে দেখে প্রাথমিকভাবে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। আশ করি দ্রুত সুস্থ হয়ে যাবে।

ডাক্তার হাতেম সাজ্জাদ ভেটেনারি অফিসার কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্মকর্তা বলেন, আমরা এসেই হাতিটি প্রয়োজনীয় চিকিৎসা দেই এবং আশা করি হাতিটি সুস্থ হয়ে বনে ফিরে যাবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us