• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৫:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাজারে অগ্নিকাণ্ড, ৫টি দোকান পুড়ে ছাই

১৪ জুন ২০২৫ সকাল ০৯:৪৬:০২

বাজারে অগ্নিকাণ্ড, ৫টি দোকান পুড়ে ছাই

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীর আউলিয়াদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ১৩ জুন শুক্রবার  রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Ad

স্থানীয়রা জানান, গ্রামাঞ্চল হওয়ায় বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায়। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজনদের ডাকতে থাকেন। মুহূর্তের মধ্যেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে।

Ad
Ad

এতে অন্তত ৫টি দোকান আগুনে পুড়ে যায়। এর মধ্যে মিশাল গার্মেন্টস, মিটফুলের জুতার দোকান, আমিনুলের হোমিওপ্যাথির দোকান, আমজাদের মুদি দোকান, মিনহাজের মুরগীর খাদ্য ও মেডিসিনের দোকান পুড়ে গেছে। পরে স্থানীয়রা সংবাদ দিলে কালিহাতী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে ৫টি দোকানে আগুন লাগে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us