• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:৪১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে ভেজাল দই বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

১৩ জুন ২০২৫ সকাল ১১:০৮:০৮

বড়াইগ্রামে ভেজাল দই বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরাইল বাজারে ভেজাল ও নষ্ট দই বিক্রির অভিযোগে ‘রফিক দই অ্যান্ড মিষ্টি ভান্ডার’নামক একটি মিষ্টির দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারার আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Ad

১২ জুন বৃহস্পতিবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। অভিযানে দেখা যায়, উক্ত প্রতিষ্ঠানটি পচা ও বাসি দই-মিষ্টি সংরক্ষণ এবং বিক্রি করছিল।

Ad
Ad

জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব খাদ্যদ্রব্য তাৎক্ষণিকভাবে জনসম্মুখে ধ্বংস করা হয়। একইসঙ্গে দোকান কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে সতর্ক করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম বলেন, ‘ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য বিক্রেতাদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।’

অভিযানকালে বাজারে উপস্থিত স্থানীয় জনগণ ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us