• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামে ঈদুল আজহা উদযাপন

৬ জুন ২০২৫ দুপুর ০১:২২:০২

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামে ঈদুল আজহা উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ২০টিরও বেশি গ্রামের মানুষ পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানি দিয়েছে।

Ad

৬ জুন শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা জেলার ৩টি উপজেলার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদ ও বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গার মুসুল্লিদের অংশগ্রহণে মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা মোহাব্বত আলী নামাজে ইমামতি করেন। এছাড়া তালা ও শ্যামনগর উপজেলার কয়েকটি গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে শরিক হন।

স্থানীয় মুসল্লি রবিউল ইসলাম জানান, “সাতক্ষীরা জেলায় ২০টির অধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হচ্ছে।” তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে এই নিয়ম অনুসরণ করে আসছেন এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।

স্থানীয় মুসল্লিদের মতে, বিগত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও সৌদি আরবের নির্ধারিত তারিখ অনুযায়ী শুক্রবার ঈদ উদযাপন করেন তারা।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us