• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫২:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় বাড়ির সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা

৪ জুন ২০২৫ দুপুর ১২:৩৫:৪৮

কচুয়ায় বাড়ির সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় বাড়ির বাউন্ডারির পাকা দেওয়াল ভাংচুর করে জমি দখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

Ad

এ ঘটনায় কচুয়া থানায় ফাতেমা‌ বেগম ২ দেবর, ননদী ও তাঁর স্বামীসহ ৪ জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।

Ad
Ad

কচুয়া থানায় অভিযোগ দাখিলকারী ভুক্তভোগী প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী ফাতেমা বেগম জানান, ‘কড়াইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামের জুলফু মিয়া আমার শ্বশুর। জীবদ্দশায় ৫ ছেলে ৩ মেয়ে রেখে মৃত্যু বরণ করেন। আমার স্বামী মো. জাহাঙ্গীর আলম তার পিতার ওয়ারিশ সূত্রে তফসীল ভুক্ত ভূমির মালিক। আমার স্বামী জীবিকার তাগিদে প্রবাসে থাকায় বিবাদীদের অত্যাচারে আমার পরিবার পজিরনের নিরাপত্তার স্বার্থে কুমিল্লা শহরে ভাড়া বাসায় বসবাস করি। সেই সুযোগে আমার দেবর শাহ আলম, নূর হোসেন ও ননদী মন্ত্রমারা, তার স্বামী ইসমাইল হোসেনসহ আরো অনেকে আমার স্বামীর ওয়ারিশের ভূমির বাউন্ডারি দেয়াল ভেঙে দখলের চেষ্টা করে ।’

এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে ও কাগজপত্র যাচাই-বাছাই করে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






Follow Us