• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে গোডাউন থেকে ১০ লাখ টাকার দুধ চুরির অভিযোগ

২৮ মে ২০২৫ সন্ধ্যা ০৬:১৪:৫৮

শরীয়তপুরে গোডাউন থেকে ১০ লাখ টাকার দুধ চুরির অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদরে রাতের আধারে গোডাউন ঘরের পিছনের বেলকনির গ্রিল কেটে ও জানালার থাই গ্লাসের লক ভেঙ্গে শিশুদের প্যাকেট দুধ ৭৯ কাটুন (বায়োমিল) চুরির অভিযোগ উঠেছে। যার বাজার মূল্য ১০ লাখ ৫৯ হাজার ৮৯৭ টাকা।

Ad

২৭ মে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুড়াশী এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায়  ভুক্তভোগী এসএম নুরুল হুদা বাদি হয়ে সদরের পালং মডেল থানায় একটি অভিযোগ করেছেন।

Ad
Ad

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়াশী এলাকার দেলোয়ার হোসেন মৃধার বাড়ি ভাড়া নিয়ে ভিটালাক ডেইরী এন্ড ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির পরিবেশক হিসেবে গোডাউন দিয়ে ব্যবসা করে আসছেন নুরুল হুদা। হঠাৎ করে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গোডাউন ঘর বন্ধ করে পাশের রুমে ঘুমাতে যান তিনি। পরবর্তীতে গোডাউন ঘরের পিছনের উত্তর পার্শ্বের বেলকনির গ্রিল কেটে ও জানালার থাই গ্লাসের লক ভেঙে গোডাউন ঘর থেকে শিশুদের প্যাকেট দুধ ৭৯ কাটুন (যার মূল্য ১০ লাখ ৫৯ হাজার ৮৯৭ টাকা) বায়োমিল অজ্ঞাত ব্যক্তিরা চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী এসএম নুরুল হুদা বলেন, আমি রাতে গোডাউন ঘর বন্ধ করে পাশের রুমে ঘুমাতে যাই। সকালে উঠে দেখি বেলকনির গ্রিল কেটে ও জানালার থাই গ্লাসের লক ভেঙে আমার গোডাউন ঘর থেকে ১০ লাখ ৫৯ হাজার ৮৯৭ টাকা বায়োমিল প্যাকেট চুরি হয়ে গেছে। চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে। প্রশাসনের কাছে আমার দাবি, চোরকে আটক করা হোক। আর চুরি হওয়া পণ্য যেন আমি ফেরত পাই।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us