• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৯:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে নর্দমার পানিতে ডুবে শিশুর মৃত্যু

২৮ মে ২০২৫ দুপুর ১২:৩২:৫১

কালীগঞ্জে নর্দমার পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে নর্দমার পানিতে ডুবে কৃপা রায় (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Ad

২৭ মে মঙ্গলবার বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া নিথক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু কৃপা রায় ওই উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া নিথক এলাকার সুজন চন্দ্র রায়ের মেয়ে।

Ad
Ad

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চলবলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান আলাল উদ্দিন জানান, দুপুরে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের নর্দমায় পড়ে ডুবে যায় কৃপা রায়। পরে বাড়িতে শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে নর্দমা থেকে কৃপার মরদেহ উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us