• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:২৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশইন বিএসএফের

২৭ মে ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:৩১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশইন বিএসএফের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে পুশ ইন করা নারী শিশুসহ ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Ad

২৭ মে মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের বাংলাদেশে পুশইন করে।

Ad
Ad

আটকদের বিকেলে গোমস্তাপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি। ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বিকেল সোয়া ৪ টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ ভারত থেকে পুশ ইন করা ১৭ জনকে আটক করে ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।

জানা গেছে, ১০ থেকে ১২ বছর আগে তারা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং সেখানে ইটের ভাটায় কাজ করত তারা। আহত ব্যক্তিদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে।

আটকদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন জানান, বিএসএফ সীমান্ত পেরিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবি তাঁদের আটক করে থানায় হস্তান্তর করেছে। তারা এখন থানা হেফাজতে আছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অুনয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us