• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১১:৩৯:১৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধূর

২৪ মে ২০২৫ রাত ০৮:৪৭:০৭

লালমনিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধূর

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার মদাতীতে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নিলিমা রানী (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

Ad

২৪ মে শনিবার বিকাল ৪টায়  উপজেলার মদাতি ইউনিয়নের খালিসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সবজি বিক্রেতা কামিনী রায়ের স্ত্রী।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চামটারহাট-কালীগঞ্জ বাইপাস আঞ্চলিক সড়কে নিজ বাড়ির সামনে বোরো ধানের খড় শুকাচ্ছিলেন গৃহবধু নিলিমা রানী। এ সময় চামটাবাজার থেকে মোটরসাইকেলে একজন সঙ্গী নিয়ে কালীগঞ্জ থানায় ফিরছিলেন কনস্টবল আশিক। ঘটনাস্থলে পৌঁছলে গৃহবধু নিলিমা রানীর শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। এতে গুরুতর আহত হন নিলিমা। স্থানীয়রা এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন  কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। উপস্থিত জনতা ও নিহতের পরিবারের সাথে তাৎক্ষণিক আপোষ মীমাংসা করে মরদেহ দাহ করার অনুমতি দেয়া হয়।

প্রত্যক্ষদর্শী স্বরসতি রানী বলেন, নিলিমা রানী তার নিজের রাস্তার নিজ সাইডে দাঁড়িয়ে ছিলেন। পুলিশের মোটর সাইকেলটি দ্রুত গতি বেশি হওয়া নিলিমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার বুকের উপর দিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিলে তার মৃত্যু হয়।

ওসি সেলিম মালিক বলেন, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) অফিসে কাজ শেষে ফেরার পথে কনস্টবল আশিকের গাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাহ করার অনুমতি দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬


Follow Us