• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:৪১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ

২৪ মে ২০২৫ সকাল ১১:৫৩:৪৪

নোয়াখালীতে কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নতুন প্রজন্মকে কোরআন মুখস্থ করতে উৎসাহিত করার লক্ষ্যে ও কোরআন হাফেজদের সম্মানে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে প্রথমবারের আন নূর হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৩ মে শুক্রবার রাতে ছয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে নূর ফাউন্ডেশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৮০ জন কোরআান হাফেজ অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে।

Ad
Ad

প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রতিযোগী হাফেজগণ সুন্দর ও বিশুদ্ধ উচ্চারণে পবিত্র কোরআনের বিভিন্ন অংশ থেকে তেলাওয়াত করেন। তাদের সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত উপস্থিত অতিথি, সাধারণ মানুষ ও বিচারকগণকে অভিভূত করে।

প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের হাফেজরা তাদের হিফজের দক্ষতা প্রদর্শন করেন। অভিজ্ঞ ও স্বনামধন্য আলেমগণ বিচার কার্য পরিচালনা করেন। যারা প্রতিযোগীদের তাজবীদ (কোরআন তেলাওয়াতের নিয়ম), মাখরাজ (অক্ষরের সঠিক উচ্চারণ) এবং হিফজের বিশুদ্ধতার ওপর ভিত্তি করে মূল্যায়ন করেন।

প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে কোরআন তেলাওয়াত করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশের প্রধান শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী। প্রধান আলোচক ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিমান ইসলামিক স্কলার শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আর উপস্থিত ছিলেন, বিপ্লবী গানের প্রাণপুরুষ জাগ্রত কবি মুহিন খান, নূর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের প্রাইজামানি হিসেবে নগদ টাকা পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us